ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক:দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে বহুল আলোচিত দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এই ম্যাচে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে শুরু হবে প্রতীক্ষিত এই ম্যাচ।
গ্রুপ সেরা হওয়ার লড়াই
দুই দলই ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচের গুরুত্ব গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই শীর্ষস্থান ধরে রাখবে ভারত। অন্যদিকে, গ্রুপের সেরা হতে হলে বাংলাদেশকে জিততেই হবে।
ফর্মে দুই দলই দারুণ
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দুই দলই। বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় তুলে নেয়, যেখানে ফরোয়ার্ড রোনাল্ড সুলিভানের জোড়া গোল ছিল উল্লেখযোগ্য। কোচ মার্ক কক্সের অধীনে দলটি আক্রমণ ও রক্ষণে বেশ ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দেখাচ্ছে।
ভারতও তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থান জানান দিয়েছে। দলের হয়ে ফরোয়ার্ড ওমাং ডডুং দুর্দান্ত ছন্দে রয়েছেন। যদিও ইতিহাসে ভারত চারবার শিরোপা জিতেছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। সর্বশেষ দেখায় বাংলাদেশ ১-০ গোলে জয় পেয়েছিল, যা দলটির আত্মবিশ্বাস বাড়াবে।
লড়াই হবে হাড্ডাহাড্ডি
পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের ব্যবধান খুবই কম। কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও মাঠের খেলায় বাংলাদেশ এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রোনাল্ড সুলিভান ও ওমাং ডডুংয়ের পারফরম্যান্স আজকের ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে।
কোথায় দেখবেন ম্যাচ?
এই হাই-ভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখা যাবে অনলাইনে।
ম্যাচ: বাংলাদেশ বনাম ভারত (অনূর্ধ্ব-২০)
সময়: বিকেল ৪টা ৪৫ মিনিট (বাংলাদেশ সময়)
লাইভ: ইউটিউবের ‘Sportzworkz’ চ্যানেল
ম্যাচটি সরাসরি দেখতেএখানে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়