ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আজ অপেক্ষা করছে এক দারুণ রোমাঞ্চকর ম্যাচ। দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে, যা ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বড় টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ দিবাগত রাত ২টায় (২৭ মার্চ)। যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। একই সফরে ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষেও খেলবে ব্রাজিল।
তবে ম্যাচের আগে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল দল। ইনজুরির কারণে অ্যালিসন বেকার, অ্যালেক্স সান্দ্রো ও গ্যাব্রিয়েল মাগালহায়েস দলে নেই। এছাড়া যাতায়াতজনিত সমস্যায় ডগলাস সান্তোস ও লুইস হেনরিক দেরিতে দলে যোগ দিচ্ছেন। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মার্কুইনহোসও পুরোপুরি ফিট নন, যদিও তিনি নিজস্ব অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ ১০ দেখায় ফ্রান্স জিতেছে ৪ ম্যাচ, ব্রাজিল ৩টি, আর ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক দুই ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।
আজকের ম্যাচে ফ্রান্সের সম্ভাব্য একাদশে থাকতে পারেন কিলিয়ান এমবাপ্পে, থুরাম, ওলিস, চুয়ামেনি, চেরকি, কামাভিঙ্গা, হার্নান্দেজ, কোনাতে, উপামেকানো, গুস্তো ও গোলরক্ষক মাইগনান।
অন্যদিকে ব্রাজিলের সম্ভাব্য একাদশে থাকতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, জোয়াও পেড্রো, রাফিনহা, আন্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, ম্যাথিউস কুনিয়া, ওয়েসলি, মার্কুইনহোস, ব্রেমার, ডগলাস সান্তোস ও গোলরক্ষক এদেরসন।
ম্যাচটি সরাসরি দেখার জন্য দর্শকরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও স্পোর্টস অ্যাপ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা থাকতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে