ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটিতে বড় ধাক্কা লেগেছে। আহ্বায়কসহ চারজন শীর্ষ নেতা একযোগে পদত্যাগ করেছেন, যা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা নিজেদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের হাতে তুলে দেন।
পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।
তাদের দেওয়া দুটি পৃথক পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট মহলে এই পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণ নিয়ে আলোচনা চলছে।
জেলা আহ্বায়ক মো. আলাউল হক বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলাম না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
পদত্যাগপত্রগুলো দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল