ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
হোয়াইট হাউজে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সকালে হোয়াইট হাউজে আয়োজক মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। পরে মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে একান্ত সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডা. জুবাইদা রহমান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন এবং বিশ্বব্যাপী শিশুদের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। ডা. জুবাইদা রহমান এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির জন্য মেলানিয়া ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানান।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে ডা. জুবাইদা রহমান একজন চিকিৎসক হিসেবে প্রতিটি শিশুর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে বাংলাদেশ সরকারের গৃহীত যুগান্তকারী পদক্ষেপগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যে উপস্থিত প্রতিনিধিরা গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে নেওয়া এক সাক্ষাৎকারে ডা. জুবাইদা রহমান বলেন, “বাংলাদেশ বৈশ্বিক অভিজ্ঞতা থেকে জ্ঞানার্জন এবং বিশ্বের সকল শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য অন্যান্য ফার্স্ট লেডিদের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”
এই সফরে ডা. জুবাইদা রহমানের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান। সম্মেলন চলাকালীন তাঁরা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রদর্শনী পরিদর্শন করেন, যেখানে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ দেখানো হয়। সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডি আয়োজিত বিশেষ সংবর্ধনা ও ফটো সেশনের মাধ্যমে সমাপ্ত হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)