ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভেঙে গেল অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার
বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা ব্যক্তিগত জীবনে ঝড়ে পড়েছেন। জানা গেছে, বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু স্বামীর পরকীয়ার অভিযোগের কারণে সংসার টিকে থাকেনি।
সূত্রের খবর অনুযায়ী, তারা গত বছরের নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না। মৌসুমী নিজেও গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন, তবে আপাতত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানোর মানসিক অবস্থায় নেই।
মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। তবে এ নিয়ে বিস্তারিত বলতে পারছি না।”
শোবিজ মহলে রানা’র বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর বিভিন্ন মহলে আলোচনা হয়েছিল। এসব কারণে সংসারে অশান্তি দেখা দেয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রানা সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন এবং ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে।
মৌসুমী ও রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেছিলেন। অনুষ্ঠানে তাদের শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি