ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২৫ মার্চের গণহ'ত্যা মানবতা বিরোধী রাষ্ট্রীয় সহিংসতা: নাহিদ
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চের গণহত্যাকে মানুষ ও মানবতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ রাষ্ট্রীয় সহিংসতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে গণহত্যা দিবস উপলক্ষে পোস্টে করেছেন।
নাহিদ ইসলাম বলেন, “২৫ মার্চ আমাদের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধার দিন। ১৯৭১ সালের এই দিনে কেবল একটি জাতি নয়, পুরো অঞ্চলের মানুষ ও মানবতার বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হয়েছিল। পাকিস্তানি সামরিক জান্তা পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’ ছিল বাংলার মানুষের কণ্ঠ ও মর্যাদা দমন করার উদ্দেশ্যে একটি গণহত্যা।”
তিনি আরও বলেন, “সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ, রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানার ইপিআর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়। নারী, শিশু, বৃদ্ধ বা সংখ্যালঘু কেউ নিরাপদ ছিল না।”
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, “এই গণহত্যার মূল লক্ষ্য ছিল মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্তব্ধ করা। তবে তা ব্যর্থ হয়। বরং সেই রাত থেকেই শুরু হয় প্রতিরোধ, যা পরিণত হয় দীর্ঘ সংগ্রামে এবং শেষ পর্যন্ত স্বাধীনতার অর্জনে।”
নাহিদ ইসলাম শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, “গণহত্যা দিবসে আমাদের অঙ্গীকার হলো, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতার বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করা।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের