ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দমন-পীড়ন দিয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা থামানো যায় না: আসিফ
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চের ভয়াল কালোরাতকে স্মরণ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে নির্মম দমন-পীড়ন দিয়েও কোনো জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা থামিয়ে রাখা যায় না।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়, যখন পাকিস্তানি সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর পরিকল্পিত গণহত্যা চালায়।
আসিফ মাহমুদ উল্লেখ করেন, সেদিনের ভয়াবহতায় ঘুমন্ত মানুষ, শিক্ষার্থী, শিক্ষক কিংবা সাধারণ পরিবার কেউই রক্ষা পায়নি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে আগুন, গুলির শব্দ আর রক্তে ভেসে গিয়েছিল জনপদ।
তবে এই অন্ধকারই বাঙালির চেতনাকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। বরং সেই রাতের পরই মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার দৃঢ় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়।
তিনি বলেন, ২৫ মার্চ শুধু শোকের স্মৃতি নয়, এটি জাগরণের প্রতীকও। ইতিহাসের সেই শিক্ষা আজও প্রাসঙ্গিক দমন যতই কঠোর হোক, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনো নিভে যায় না।
এনসিপির এই নেতা আরও বলেন, সাম্প্রতিক সময়েও দীর্ঘ ফ্যাসিবাদী শাসন, গণহত্যা এবং তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একই সত্য আবারও সামনে এসেছে।
তিনি বলেন, আজকের এই দিন আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের শক্তি যত বড়ই হোক, মানুষের মুক্তির আকাঙ্ক্ষা তার চেয়েও শক্তিশালী। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে হবে।
সবশেষে ২৫ মার্চের কালোরাতে নিহত শহীদ, নির্যাতিত পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)