ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অনলাইনে দেখা যাচ্ছে শাকিব খানের ‘প্রিন্স’
বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে প্রদর্শনী জটিলতা কাটার আগেই নতুন সংকটে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। হলগুলোতে প্রযুক্তিগত সমস্যার কারণে প্রদর্শনী ব্যাহত হওয়ার পর এবার সিনেমাটির বিভিন্ন দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ছে।
সার্ভার জটিলতার কারণে দেশের কয়েকটি হলে নির্ধারিত সময়ে সিনেমাটি দেখানো সম্ভব হয়নি। এতে টিকিট কেটে আসা দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। কোথাও কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এই পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে সিনেমাটির একাধিক দৃশ্য ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এসব ভিডিও মূলত প্রেক্ষাগৃহে বসে মোবাইল ফোনে ধারণ করা ‘হল প্রিন্ট’, যা পাইরেসির ঝুঁকি আরও বাড়িয়েছে।
পরিচালক আবু হায়াত মাহমুদের এই সিনেমাটি শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। মুক্তির পরপরই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নির্মাতা ও সংশ্লিষ্টদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
নব্বইয়ের দশকের ঢাকার আলোচিত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। মেজবাহ উদ্দিন সুমনের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় আন্ডারওয়ার্ল্ড ও তৎকালীন রাজনীতির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রযোজক শিরিন সুলতানার এই বড় বাজেটের ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো দেখা গেছে তাসনিয়া ফারিণকে। এছাড়া জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)