ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জামিন পেলেন ইনু, মেনন ও সাবেক বিচারপতি মানিক
নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় তিন আলোচিত ব্যক্তির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে শুনানি শেষে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তাকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে উপস্থিত করা হয়। শুনানি শেষে ইনুকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হলেও পরে তিনজনের পক্ষেই জামিনের আবেদন করা হয়।
আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত তিন আসামির জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি টেলিভিশন টক শোতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সেমিনারেও তিনি একই ধরনের বক্তব্য দেন বলে উল্লেখ করা হয়েছে।
একই মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধেও ২০১৩ সালের বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও তাদের নেতিবাচক বক্তব্যের বিষয়টি মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)