ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাসের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের দীর্ঘ অবকাশ শেষে সরকারি-বেসরকারি অফিস খুললেও শিক্ষাপ্রতিষ্ঠানের দুয়ার এখনও খোলেনি। টানা ছুটি শেষে আগামী রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষার্থীরা। তবে পবিত্র রমজান ও ঈদের এই দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ তৈরি হয়েছে, তা নিয়ে চিন্তিত শিক্ষা প্রশাসন। এই ক্ষতি পুষিয়ে নিতে নিয়মিত ক্লাসের পাশাপাশি অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রমজানে ছুটির সূচি নিয়ে শিক্ষকদের আপত্তির মুখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পুরো রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করেছিলেন। দীর্ঘ ছুটির কারণে পাঠ্যসূচি শেষ করা এবং শিক্ষার্থীদের পড়াশোনার যে গ্যাপ তৈরি হয়েছে, তা কীভাবে সমন্বয় করা যায় সেটি নিয়ে বর্তমানে চুলচেরা বিশ্লেষণ চলছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ছুটি সমন্বয় করা হবে নাকি সাপ্তাহিক ছুটির দিন বা অন্য কোনো সময়ে অতিরিক্ত ক্লাস নিয়ে এই ঘাটতি পূরণ করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আগামী দু-এক দিনের মধ্যেই শিক্ষামন্ত্রী এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
উল্লেখ্য, ছুটি ঘোষণার সময়ই শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার বিকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের হাতে রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতেই এ-সংক্রান্ত নতুন নির্দেশনা জারি হতে পারে। আপাতত ২৯ মার্চের অপেক্ষায় আছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক