ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নকাঠামো ও মানবণ্টন প্রকাশ, দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। আগামী এপ্রিল মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার চূড়ান্ত রুটিন এখনও ঘোষণা না হলেও শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এই বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
এবারের বৃত্তি পরীক্ষা মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের প্রতিটি ১০০ নম্বর করে এবং প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় মিলে ১০০ নম্বরের (৫০+৫০) পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।
বিষয়ভিত্তিক বিস্তারিত মানবণ্টন:
বাংলা (পূর্ণমান: ১০০)
১. কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম ৮ পঙ্ক্তি লিখন: ১০ নম্বর।
২. শব্দার্থ লিখন (৫টি): ৫ নম্বর।
৩. বাক্য গঠন (৫টি): ৫ নম্বর।
৪. শূন্যস্থান পূরণকরণ (৫টি): ৫ নম্বর।
৫. বহুনির্বাচনি প্রশ্ন (৫টি): ৫ নম্বর।
৬. বিপরীত/সমার্থক শব্দ লিখন (৫টি): ৫ নম্বর।
৭. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি): ৮ নম্বর।
৮. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৩টি): ১৫ নম্বর।
৯. কবিতা/গদ্য অনুচ্ছেদের মূলভাব: ৫ নম্বর।
১০. ভাষারীতি পরিবর্তন/পদ নির্ণয়/ক্রিয়ার কাল: ৫ নম্বর।
১১. অনুচ্ছেদ পড়ে প্রশ্ন তৈরিকরণ/বিরামচিহ্ন প্রয়োগ: ৫ নম্বর।
১২. যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন: ৫ নম্বর।
১৩. এককথায় প্রকাশ: ৫ নম্বর।
১৪. ফরম পূরণ/আবেদনপত্র: ৫ নম্বর।
১৫. রচনা লিখন: ১২ নম্বর।(প্রশ্নপত্রে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে।)
ইংরেজি (পূর্ণমান: ১০০) Seen Text (Textbook):
১. শব্দ মিলকরণ: ৫ নম্বর।
২. বাক্য তৈরি: ৫ নম্বর।
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৬টি): ১৮ নম্বর।
Unseen Text:
৪. শূন্যস্থান পূরণ: ৫ নম্বর।
৫. বহুনির্বাচনি প্রশ্ন: ৫ নম্বর।
৬. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৫টি): ১৫ নম্বর।
অন্যান্য:
৭. WH Questions তৈরি: ৬ নম্বর।
৮. Rearrange (শব্দ বা বাক্য): ৬ নম্বর।
৯. বিরামচিহ্ন ও বড় হাতের অক্ষরের ব্যবহার: ৫ নম্বর।
১০. ফরম পূরণ/তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ: ৫ নম্বর।
১১. সঠিক Verbs ব্যবহার: ৫ নম্বর।
১২. ব্যক্তিগত চিঠি লেখন: ১০ নম্বর।
১৩. সংক্ষিপ্ত কম্পোজিশন: ১০ নম্বর।
প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (পূর্ণমান: ৫০+৫০= ১০০)
প্রাথমিক বিজ্ঞান (৫০ নম্বর):
১. বহুনির্বাচনি প্রশ্ন (৫টি): ৫ নম্বর।
২. শূন্যস্থান/সত্য-মিথ্যা/মিলকরণ (৫টি): ৫ নম্বর।
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৮টি): ১৬ নম্বর।
৪. বিস্তৃত উত্তর প্রশ্ন (৪টি): ২৪ নম্বর।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৫০ নম্বর):
১. বহুনির্বাচনি প্রশ্ন (৫টি): ৫ নম্বর।
২. শূন্যস্থান/সত্য-মিথ্যা/মিলকরণ (৫টি): ৫ নম্বর।
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৮টি): ১৬ নম্বর।
৪. বিস্তৃত উত্তর প্রশ্ন (৪টি): ২৪ নম্বর।
গণিত (পূর্ণমান: ১০০)
১. বহুনির্বাচনি প্রশ্ন (১০টি): ১০ নম্বর।
২. শূন্যস্থান পূরণ (১০টি): ১০ নম্বর।
৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৬টি): ১৬ নম্বর।
৪ থেকে ১১ নম্বর পর্যন্ত ৮টি কাঠামোগত প্রশ্নের প্রতিটির মান ৮ নম্বর (৮×৮=৬৪)। এর মধ্যে রয়েছে:
৪. চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা,
৫. লসাগু ও গসাগু,
৬. সাধারণ ও দশমিক ভগ্নাংশ,
৭. গড়,
৮. শতকরা,
৯. পরিমাপ/সময়/ক্ষেত্রফল,
১০. জ্যামিতি (চিত্র ও বৈশিষ্ট্য),
১১. উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা