ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সিয়ামের নতুন অবতার দেখে অবাক দর্শক, ভাইরাল ‘বিলেত রাজা’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকাই সিনেমায় নতুন উত্তাপ ছড়িয়েছে রাক্ষস-এর আইটেম গান বিলেত রাজা। গানটি প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সিয়াম আহমেদ, যিনি তার ভিন্নধর্মী লুকে দর্শকদের চমকে দিয়েছেন।
ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান বরাবরই নতুনত্বের জন্য পরিচিত হলেও এবার সমসাময়িক জনপ্রিয় অভিনেতা সিয়াম যেন তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলেই মনে করছেন অনেকেই।
গানটিতে সিয়ামের সঙ্গে দেখা গেছে আন্তর্জাতিক মডেল নাতালিয়া জানোশেক-কে। তাদের প্রাণবন্ত ও সাহসী পারফরম্যান্স, গ্ল্যামারাস উপস্থাপনা এবং এনার্জেটিক ড্যান্স ইতোমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে।
সংগীতের দিক থেকেও গানটি পেয়েছে শক্তিশালী সমর্থন। জিএম আশরাফ ও দোলা রহমান-এর কণ্ঠে গানটি ভিন্ন মাত্রা পেয়েছে। গানটির কথা ও সুর করেছেন জিএম আশরাফ, আর সংগীতায়োজন করেছেন আদিব কবির।
বুকশেলফ স্টুডিওসে সম্পন্ন হয়েছে গানটির মিক্সিং ও মাস্টারিং। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় মুক্তির পর থেকেই এটি সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অ্যাকশন-ড্রামা ঘরানার ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের ‘রাফ অ্যান্ড টাফ’ এই নতুন অবতার অনেকের কাছেই এবারের ঈদের বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)