ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কনটেন্ট ক্রিয়েটর কাফি
‘পোড়া বাড়ির সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে’
ডুয়া নিউজ : বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। গতকাল তার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কাফির দাবি, ধানমন্ডি ৩২ পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই প্রথমে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি বলেন, “স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, মানুষের পক্ষে কথা বলেছি। শেখ হাসিনা বলেছেন, ধানমন্ডি যারা পুড়িয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আর ঠিক সেই প্রতিশোধ হিসেবেই আমার বাড়ি প্রথমে পুড়েছে।”
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের নিজ পোড়া ঘরের সামনে সংবাদ সম্মেলনে কাফি এসব কথা বলেন।
জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, “আমার বাবা এবং ভাই আমার জন্য দুইবার কেঁদেছে। একবার জুলাই আন্দোলনের সময়, যখন আমি পালিয়ে গিয়েছিলাম। আর দ্বিতীয়বার আজ, যখন আমার ঘর পোড়ানো হলো। বাবার সন্তান হিসেবে আজ আমি লজ্জিত।”
সংবাদ সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়ে কাফি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলছি, সাত দিনের মধ্যে আমার ঘর পুনঃনির্মাণ এবং দোষীদের গ্রেপ্তার করা না হলে আমি একাই এই পোড়া বাড়ির সামনে রাস্তায় দাঁড়াব। আমি কি সেটা আমি সাত দিন পর দেখাব। বিপ্লবী ছাত্র-জনতা আমার সঙ্গে রয়েছে। এই পোড়া বাড়ির সামনে দাঁড়ালে টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে। দরকার হলে বিপ্লবী সরকারের ডাক দেব।”
কাফি আরও বলেন, “৬০ শতাংশ মানুষ ইতোমধ্যে সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। আমরা আন্দোলনের সময় সরকারের কাছ থেকে কোনো সুবিধা চাইনি। উপদেষ্টাও হতে চাইনি। শুধু দেশের মানুষের নিরাপত্তা চেয়েছি, নিজের নিরাপত্তা চেয়েছি। অথচ আজ আমার নিজের ঘরই নেই!”
বাড়িতে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জড়িত বলে দাবি করেছেন কাফি। তিনি বলেন, “এই আগুন হাসিনা লাগাননি, এখানকার মানুষ লাগিয়েছে। আওয়ামী লীগ লাগিয়েছে, ছাত্রলীগ লাগিয়েছে।”
তিনি আরও বলেন, “দেশে এখনো আওয়ামী লীগের ৭০ শতাংশ লোকজন অ্যাক্টিভ। এই ফ্যাসিস্টদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের অবশ্যই খুঁজে বের করা সম্ভব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)