ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
ঈদে সড়কে নামতে পারবে না ফিটনেসবিহীন বাস: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মো. সারওয়ার জানিয়েছেন, ঈদে কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেওয়া হবে না। একই সঙ্গে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং ক্লান্ত শরীরে বা ঘুম চোখে গাড়ি চালানোর বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি।
বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, “এবারের ঈদযাত্রা গতবারের চেয়েও বেশি স্বস্তিদায়ক হবে বলে আমরা আশা করছি। তবে নিরাপত্তার স্বার্থে কোনো আপস করা হবে না। প্রতিটি টার্মিনালের কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা ও বাসের সময়সূচি (শিডিউল) টাঙাতে হবে।” যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশ তৎপর থাকবে বলেও তিনি জানান।
পোশাক শ্রমিকদের ঈদযাত্রা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, যানজট এড়াতে এবং সাধারণ মানুষের চাপ কমাতে গার্মেন্টস সেক্টরের কর্মীদের ধাপে ধাপে ছুটি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে একটি মতবিনিময় সভায় যোগ দেন ডিএমপি কমিশনার। সভায় পরিবহন মালিক সমিতির নেতারা ঈদে মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার দাবি জানান। এছাড়া নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি দূরপাল্লার বাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের (প্রতি বাসে অন্তত ১০০ লিটার) নিশ্চয়তা চান তাঁরা।
ডিএমপি কমিশনার পরিবহন নেতাদের আশ্বস্ত করে বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ও মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টরা সমন্বয় করে কাজ করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস