ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নতুন সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির বৈঠক শুরু

২০২৬ মার্চ ১১ ১৩:০৪:৩৫

নতুন সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় সংসদের কার্যক্রম শুরুর আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে সরকারি দল বিএনপির সংসদীয় দল। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সংসদের শীর্ষ পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে উপস্থিত বিএনপির এক সংসদ সদস্য একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন—এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক।

এই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

সাধারণত নতুন সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর তাদের বৈঠকে অধিবেশনের সময়সূচি চূড়ান্ত করা হবে।

বিএনপি সূত্রে আরও জানা গেছে, সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। স্পিকার পদের জন্য স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম নিয়ে আলোচনা বেশি হচ্ছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে তেলের বরাদ্দ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ... বিস্তারিত