ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আইনি লড়াই শেষে সাংবাদিক আনিস আলমগীরের কারামুক্তির পথ সুগম হলো। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন পাওয়ায় তাঁর মুক্তি পাওয়ার ক্ষেত্রে এখন আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। সব কটি মামলায় জামিন মেলায় তিনি এখন কারাগার থেকে বের হওয়ার প্রহর গুনছেন।
গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলায় বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৮ জানুয়ারি এই মামলায় আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি তাঁকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন। শুনানি শেষে আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি জানিয়েছেন, তাঁর 'কারামুক্তিতে বাধা নেই'।
দুদকের অনুসন্ধানে আনিস আলমগীরের মোট ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার অর্জিত সম্পদের হদিস পাওয়া যায়। এর মধ্যে ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। যদিও তাঁর বৈধ আয়ের উৎস থেকে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ ছিল মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তাঁর ঘোষিত আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি, যা তাঁর মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ। আয়ের উৎসের মধ্যে অতীত সঞ্চয়, টক শো, কনসালটেন্সি এবং প্লট বিক্রির টাকা অন্তর্ভুক্ত থাকলেও তা অর্জিত সম্পদের তুলনায় অপ্রতুল।
এর আগে গত ৫ মার্চ উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান এই জ্যেষ্ঠ সাংবাদিক। উল্লেখ্য যে, গত ১৪ ডিসেম্বর জুলাই রেভুলেশনারী এলায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে ওই মামলাটি করেছিলেন। সেই মামলায় গত ১৫ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর থেকে তিনি কারাবন্দি অবস্থায় ছিলেন। এখন দুদক ও সন্ত্রাস বিরোধী উভয় মামলাতেই জামিন পাওয়ায় তাঁর মুক্তিতে আর কোনো বাধা রইল না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত