ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

দেশে কোনো পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

২০২৬ মার্চ ১০ ১৪:১০:৩০

দেশে কোনো পণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের সংকট নেই এবং কোনো পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের সুবিধাভোগীদের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেল ও অন্যান্য নিত্যপণ্যের মজুদ রয়েছে। ফলে দেশে এখন কোনো পণ্যের দাম বাড়ার কারণ নেই। তবে ইরান-ইসরায়েল যুদ্ধ যদি দীর্ঘমেয়াদি হয়, সেক্ষেত্রে সমুদ্রপথে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশের ওপর কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা থাকতে পারে।"

বিনিয়োগ ও কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিগত আওয়ামী লীগ সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে বিনিয়োগে এক ধরণের স্থবিরতা দেখা দিয়েছিল। বর্তমান সরকার সেই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য কাজ করছে। আমরা একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছি, যাতে দ্রুত দেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়।"

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত