ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
বিদেশে বাড়ি বানাবো না, আমাদের লক্ষ্য জনগণের সেবা করা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: জনগণের শক্তির কাছে আর অন্য কোনো শক্তি বড় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউআই আলীম মাদ্রাসা মাঠে ৫৮৮ জন সুবিধাভোগীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "আপনারা নিশ্চিত থাকেন, আমরা এখানে কাজ করতে আসছি এবং কাজ করব। যদি দেখা যায় কেউ কোনো রকম দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তবে তার কোনো ক্ষমা নেই। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন।"
তিনি আরও বলেন, "এতটুকু বিশ্বাস রাখবেন, আমাদের তো আর অন্য কোনো ইস্যু নেই। আমরা ঢাকায় বাড়িও বানাবো না বা বিদেশে বাড়ি বানাবো না বা কানাডাতে গিয়েও বাড়ি বানাবো না। আমাদের লক্ষ্য জনগণের সেবা করা।"
অতীতের গ্লানি ভুলে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, "আসুন আমরা নতুন করে শুরু করি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পেছনের দিকে আর না তাকাই। সামনের দিকে তাকিয়ে কীভাবে সমাজকে সুন্দর করা যায়, কী করে আমরা ভালোভাবে বাস করতে পারি, শিশুদের লেখাপড়া শিখাতে পারি, কর্মসংস্থান তৈরি করতে পারি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি—সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করি।"
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ডটি দিয়েছেন, আসুন তার জন্য আন্তরিকভাবে দোয়া করি। আশা করছি তিনি আমাদের কাছে যতগুলো অঙ্গীকার করেছেন, তার সবগুলোই পালন করতে সক্ষম হবেন।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী