ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন, পরিকল্পিত দাবি
ডুয়া ডেস্ক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পটুয়াখালীর খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস। তিনি বলেন, ‘তৃতীয় পক্ষের মাধ্যমে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। তবে ভুক্তভোগীরা দাবি করেছেন, তাদের বাড়ির দরজা কে বা কারা বাইরে থেকে আটকে দিয়েছিল। বিষয়টি সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে হচ্ছে।’
এদিকে, কনটেন্ট ক্রিয়েটর রাফি এ অগ্নিকাণ্ডকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ‘মধ্যরাতে আমার ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। কিন্তু নিরাপত্তা পাইনি।’
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ‘তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করে। রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিছুক্ষণ আগে রাফি ফোন করে জানিয়েছেন, তিনি এসে অভিযোগ দেবেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় পরিকল্পিত নাশকতার অভিযোগ উঠলেও এখনো কোনো কিছুই পরিষ্কার নয়। পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি। তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আজ বেলা ১১টায় আমার পোড়া বাড়িতে কলাপাড়া থানা - পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এ দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হব - আমিই বিপ্লবী সরকার হব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)