ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল শুরু হচ্ছে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: প্রিলিমিনারি ফল প্রকাশের পর এবার ৫০তম বিসিএসের পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত।
সোমবার (২ মার্চ) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আট বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ২০০।
সূচি অনুযায়ী, ২৭ এপ্রিল বাংলা ভাষা ও সাহিত্য, সমাজকল্যাণ, পদার্থবিদ্যা, যন্ত্রকৌশল ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ এপ্রিল ইংরেজি, উদ্ভিদবিদ্যা, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও স্থাপত্যকৌশল; ২৯ এপ্রিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সিরামিক ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসা প্রশাসন/ব্যবস্থাপনা, পশু চিকিৎসা বিজ্ঞান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
এছাড়া ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মে মাসে ৪ মে অর্থনীতি, ফিন্যান্স, কৃষি, কৃষি অর্থনীতি ও তড়িৎ কৌশল; ৫ মে রসায়ন, গণিত, প্রাণরসায়ন, বনবিদ্যা ও রসায়ন প্রকৌশল; ৬ মে ফলিত রসায়ন, ফলিত গণিত, প্রাণিবিদ্যা, মেডিকেল সায়েন্স ও পশুপালন এবং ৭ মে আরবি, ইসলামী শিক্ষা, মার্কেটিং, মৎস্যবিদ্যা ও পুরকৌশল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হল, আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। তারা সবাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি