ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, থাকবে সরকারি ছুটি
নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনরায় পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দিনটিতে সরকারি ছুটি থাকবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এ তথ্য জানান।
তিনি বলেন, ৭ নভেম্বর দিবসটি পূর্বে রাষ্ট্রীয়ভাবে পালিত হতো। এখন আবার সেটি পুনর্বহাল করা হয়েছে এবং দিনটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভ্যুত্থান ঘটে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনে এবং নতুন বাস্তবতার সূচনা করে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পরবর্তী সময়ে ধারাবাহিক সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে দেশ যখন অস্থিরতায় নিমজ্জিত ছিল, তখন ৭ নভেম্বরের এই ঘটনাকে অনেকেই পরিস্থিতি পরিবর্তনের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে দেখেন।
এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে।
পরবর্তীতে বিএনপি সরকারের সময় এ দিনটি সরকারি ছুটির অন্তর্ভুক্ত ছিল। তবে আওয়ামী লীগ সরকারের আমলে এ ছুটি বাতিল করা হয় এবং দিবসটি আনুষ্ঠানিকভাবে পালনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা ছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে