ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেখতে চায় ইউএনডিপি
ডুয়া ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ। সংস্থাটির উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচনের আশা করছে ইউএনডিপি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ১৭টি উন্নয়ন সহযোগী দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান।
একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা ইসিকে সমর্থন দিচ্ছি জানিয়ে লিলার বলেন, আশা করছি, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। এটাই আমাদের চাওয়া। কিন্তু সময়সীমার পরিপ্রেক্ষিতে এটি অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।'
সাংবাদিকরা এরকম নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, 'এটা আমার মন্তব্য করার বিষয় নয়।'
তিনি বলেন, গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের কাছে নির্বাচন আয়োজনে সহায়তার অনুরোধ করেছিল নির্বাচন কমিশন। জবাবে জাতিসংঘ কী ধরনের প্রযুক্তিগত সহায়তা দিতে পারে, তা নির্ধারণের জন্য জানুয়ারিতে দুই সপ্তাহের জন্য একটি চাহিদা মূল্যায়ন দল বাংলাদেশ সফর করেছিল।
তিনি আরও বলেন, সুপারিশের ভিত্তিতে আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছি।
এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, প্রশিক্ষণ ইন্সটিটিউটগুলোর উন্নতি করা এবং ভোটার নিবন্ধন বাড়ানো। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি ভোটার শিক্ষা কর্মসূচিও বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি