ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
ডিএমপির ৪ বিভাগে ডিসি বদলি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ চার বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন ও বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির গুলশান ও মিরপুর অপরাধ বিভাগ এবং ট্রাফিক-রমনা ও গোয়েন্দা-লালবাগ বিভাগে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রদবদলের বিস্তারিত:
ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গুলশান বিভাগের বর্তমান উপ-পুলিশ কমিশনার রওনক আলমকে গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, পুলিশের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদায়নকৃত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ বিভাগে দায়িত্ব পালন করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি