ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সত্যজিৎ রায়ের কালজয়ী গান বিকৃতির অভিযোগ, বিতর্কে অক্ষয়
বিনোদন ডেস্ক: কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর সেই বিখ্যাত ভূতের রাজার গানের সুর বলিউড পাড়ায় বিকৃতভাবে ব্যবহারের অভিযোগে উত্তাল সামাজিক মাধ্যম। অভিনেতা অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’-র একটি গানে সত্যজিতের শৈল্পিক ছোঁয়া নেওয়ার চেষ্টা হলেও হিতে বিপরীত হয়েছে। ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের একাংশ এটিকে ‘সস্তা অনুকরণ’ ও ‘সংস্কৃতির অবমাননা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানাচ্ছেন।
বিতর্কের মূলে রয়েছে গানটির কথা ও দৃশ্যায়ন। সত্যজিৎ রায়ের মূল গানে যে গাম্ভীর্য ও স্নিগ্ধতা ছিল, অক্ষয় কুমারের এই সংস্করণে তার বদলে ব্যবহৃত হয়েছে ‘কালা ভূত গোরা ভূত’, ‘নর ভূত মাদা ভূত’ কিংবা ‘ভাই ভূত বহেনা ভূত’-এর মতো শব্দ। সমালোচকদের মতে, সুরকার প্রীতম ও গীতিকার কুমার মূল গানের আবহ বজায় রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এছাড়া অক্ষয় কুমারের সাথে নর্তকীদের আপত্তিকর নাচের দৃশ্যগুলোকেও সত্যজিতের শিল্পের সাথে চরম অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র প্রেমীরা।
তুমুল বিতর্কের মুখে পড়ে সুরকার প্রীতম আত্মপক্ষ সমর্থনে জানিয়েছেন যে, এটি কোনো বিকৃতি নয় বরং সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েই তৈরি করা হয়েছে। তবে সাধারণ দর্শকদের প্রশ্ন, শ্রদ্ধা জানানোর উপায় কি এমন মানহীন অনুকরণ হতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু বোদ্ধা দাবি করেছেন, কালজয়ী এই সৃষ্টির গাম্ভীর্যকে নষ্ট করা হয়েছে বাণিজ্যিক স্বার্থে। বিশেষ করে বাঙালি দর্শকদের মাঝে এই গানটি নিয়ে চরম অসন্তোষ দেখা গেছে।
প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি আগামী ১০ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘ভুলভুলাইয়া’ খ্যাত এই পরিচালক-অভিনেতা জুটির কাছে ভক্তদের অনেক প্রত্যাশা থাকলেও এই নতুন গানটি এখন বড় ধরণের নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মুক্তির আগে এই বিতর্ক সিনেমার ব্যবসায়িক ভাগ্যে কোনো প্রভাব ফেলে কি না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?