ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রটোকল ভেঙে শিশুদের সাথে মনখোলা আড্ডায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রটোকল আর নিশ্ছিদ্র নিরাপত্তার কঠোর বেষ্টনী ছাপিয়ে এক ভিন্নরূপী সরকার প্রধানকে দেখল রাজধানীর মানুষ। ক্ষমতার গাম্ভীর্য সরিয়ে রেখে শিশুদের সাথে পরম আত্মীয়ের মতো মিশে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে মসজিদের প্রবেশপথে দাঁড়িয়ে একঝাঁক কচি-কাঁচাদের সাথে তাঁর এই সহজ-সরল ও মমতাপূর্ণ আলাপচারিতার মুহূর্তটি এখন সাধারণ মানুষের হৃদয়ে নাড়া দিচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর নৌবাহিনী সদরদফতর মসজিদে অতি সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করতে যান প্রধানমন্ত্রী। নামাজ শেষে যখন তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন একদল উৎসুক শিশু তাঁকে ঘিরে ধরে। প্রধানমন্ত্রীও কোনো তাড়া না দেখিয়ে দাঁড়িয়ে যান এবং শিশুদের কৌতূহলী চোখের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে শুরু করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক শিশুর সরাসরি প্রশ্নের জবাবে মুচকি হেসে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি রোজা রাখি।’ তখন পাশে থাকা আরেক শিশু কিছুটা মজার ছলে জানিয়ে দেয় যে, সে আজকের রোজাটি বাদে আগের সবগুলো রেখেছে। প্রধানমন্ত্রী তখন পিঠ চাপড়ে তাকে উৎসাহ দিয়ে বলেন, ‘ভেরি গুড, কয়টা রোজা? একটা রোজা না তিনটা রোজা?’ নেভি হেডকোয়ার্টার মসজিদের সামনের সেই পরিবেশটি তখন এক আনন্দঘন আড্ডায় রূপ নেয়।
কোনো আড়ম্বর ছাড়াই দেশের শীর্ষ নেতার এমন শিশুসুলভ ও বিনম্র আচরণ নেটিজেনদের কাছে এক নতুন বার্তার মতো পৌঁছে গেছে। শিশুদের সাথে কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী পুনরায় প্রটোকল মেনে গুলশান এলাকার নিজ বাসভবনের দিকে রওয়ানা হন। তবে তাঁর রেখে যাওয়া সেই অমলিন হাসি উপস্থিত সবার মনে গেঁথে রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি