ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার হওয়া স্কুলছাত্রের ৪ অপহরণকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে উদ্ধার হওয়া সেই স্কুলছাত্রের ঘটনায় জড়িত চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৩), ইশরাক ইয়ামিন লিখন (২০), হাসান আল বান্না ওরফে হাসলাম (২১) ও মোস্তাফিজ রহমান পুঞ্জ (২২)। পুলিশ জানিয়েছে, এই চক্রটিতে ১০-১২ জন সদস্য রয়েছে এবং তারা মূলত উঠতি বয়সী তরুণদের টার্গেট করে।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে অভিযোগ করেন যে তার স্কুলপড়ুয়া ছেলেকে অপহরণ করা হয়েছে। বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি ডিসি মাসুদ আলমকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার মাত্র এক ঘণ্টার মাথায় খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ওই ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে ওইদিন অপহরণকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
ডিসি মাসুদ আলম জানান, গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে ভয়ংকর সব নির্যাতনের ভিডিও পাওয়া গেছে। চক্রটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে কিশোরদের মাদক বা মেয়েদের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে আনে। এরপর তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। ওই স্কুলছাত্রকেও কোনো একটি প্রলোভন দেখিয়ে খিলগাঁওয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং সে তাদের ফাঁদে পা দিয়েছিল।
পুলিশ আরও জানায়, এই চক্রটি বড় অংকের টাকা দাবি না করলেও জিম্মি করা কিশোরদের ওপর অমানুষিক নির্যাতন চালায়। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি