ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে রাজনৈতিক বাছবিচার থাকবে না: ইশরাক
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের রক্ত দিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পুনর্বাসনে এখন থেকে আর কোনো রাজনৈতিক দলের তকমা দেখা হবে না। বর্তমান সরকার দল-মতনির্বিশেষে প্রতিটি সংগ্রামী পরিবারকে প্রাপ্য মর্যাদা ও রাষ্ট্রীয় সুরক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাত শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের এই তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বৈঠকের বিষয়ে ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জুলাই বিপ্লবে আহত ও শহীদদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বিভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।” সরকারের লক্ষ্য হলো কোনো বীর সংগ্রামী যেন অবহেলায় পড়ে না থাকেন।
বিগত সময়ে রাজনৈতিক বৈষম্যের শিকার হওয়া পরিবারগুলোর বিষয়ে কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, বিএনপি বা নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার সমর্থক হওয়ার কারণে অতীতে অনেক পরিবারকে সরকারি সহায়তা থেকে দূরে রাখা হয়েছিল। ইশরাক হোসেন বলেন, “কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা সঠিকভাবে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না।” তিনি আরও ঘোষণা করেন যে, যারাই আন্দোলনে অবদান রেখেছেন, তাদের সুচিকিৎসা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।
এ সময় জুলাই ফাউন্ডেশনের তহবিলের স্বচ্ছতা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার থেকে এই ফাউন্ডেশনকে অতীতে দেওয়া বিশাল অংকের অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত এই তহবিলের সঠিক ব্যবহার এবং প্রতিটি টাকা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি