ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবারের ফিতরা কত? জানা যাবে কাল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরা (ফিতরা) নির্ধারণে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি। এদিন বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি মুফতি মুহাম্মদ আবদুল মালেক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত এই কমিটি আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের বাজারমূল্য বিবেচনা করে এ বছরের সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার নির্ধারণ করবেন। সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতরার হার ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ইসলামি শরিয়াহ অনুযায়ী সামর্থ্যবান মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখার পাশাপাশি ঈদের নামাজের আগেই নির্দিষ্ট হারে ফিতরা আদায় করা ওয়াজিব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল