ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়লেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাত্তার
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। তিনি জানিয়েছেন, তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর ব্যবহার করা হবে না এবং সেগুলো ইতোমধ্যে ডি-অ্যাকটিভেট করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে এবিএম আবদুস সাত্তার বলেন, দেশের জনগণ ও গণমাধ্যমকে অবহিত করা হচ্ছে যে, তিনি তার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তার নাম ও পদবি ব্যবহার করে কেউ যদি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রচার করে, তার দায় তিনি নেবেন না। এ ধরনের জাল অ্যাকাউন্ট শনাক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জনগণ ও গণমাধ্যমকে শুধুমাত্র সরকারি বা অফিসিয়াল উৎস থেকে তথ্য যাচাই করে গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি