ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
বিএমইউ শিশু বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৩ বছরের রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী তিন বছরের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে।
অধ্যাপক ডা. আতিয়ার রহমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের (বিপিপিএফ) সভাপতি হিসেবেও নিয়োজিত আছেন। শিশুস্বাস্থ্য খাতে বিশেষায়িত এই সংগঠনের মাধ্যমে তিনি দেশে শিশুদের শ্বাসতন্ত্রজনিত রোগ নির্ণয়, চিকিৎসা ও নীতি নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিগত সরকারের আমলে প্রায় ১৩ বছর ধরে রাজনৈতিক কারণে ডা. আতিয়ার রহমানের পদোন্নতি আটকে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৪ সালের আগস্ট মাসে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তাঁর এই চেয়ারম্যান পদে নিয়োগকে দীর্ঘদিনের বঞ্চনার পর ‘প্রাপ্য স্বীকৃতি’ হিসেবে দেখছেন সহকর্মী ও সংশ্লিষ্টরা।
ডা. আতিয়ার রহমান এর আগে বিএমইউর শিশুস্বাস্থ্য অনুষদের কোর্স ডিরেক্টর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিশুস্বাস্থ্য পালমোনোলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সিনিয়র ফেলো এবং পোস্ট গ্রাজুয়েশন রেসিডেন্সি কোর্সের ডিরেক্টর হিসেবে তরুণ চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে কাজ করছেন।
চিকিৎসা ও গবেষণায় আন্তর্জাতিকভাবে সমাদৃত ডা. আতিয়ার ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, ভারত ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেছেন। শিশুস্বাস্থ্য পালমোনোলজি ও পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার বিষয়ে তাঁর বিদেশে উচ্চতর প্রশিক্ষণ রয়েছে।
অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমানের এই নিয়োগের মাধ্যমে বিএমইউর শিশু বিভাগের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট