ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বোরো মৌসুমে ধান-চাল-গমের নতুন দাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে ধান, চাল ও গম সংগ্রহের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার, যা আগামী ৩ মে থেকে কার্যকর হবে। নির্ধারিত এই কর্মসূচি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, এবার ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী, ধান সংগ্রহ শুরু হবে ৩ মে থেকে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।
মন্ত্রী আরও বলেন, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ