ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সারাদেশে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে, যেখানে প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থী উপকৃত হবে।
মাহদী আমিন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে এটি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের প্রসার ঘটানো এবং ধনী-গরিব বৈষম্য কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের একই ধরনের পোশাক ও ব্যাগ প্রদান করে সামাজিক সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এছাড়া পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার অংশ হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হবে বলে জানান।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পকে পুনরুজ্জীবিত করা এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর দিকেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত