ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সংরক্ষিত আসনে মনোনয়ন
শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় শিরীন সুলতানা এবং নিলোফার চৌধুরী মনিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মনোনীত এই দুই নেত্রীই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সক্রিয় সদস্য।
সোমবার (২০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী তাদের এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিরীন সুলতানা এবং নিলোফার চৌধুরী মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও প্রাক্তন শিক্ষার্থী। তাদের এই মনোনয়ন সংগঠনের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা বিশ্বাস করি, তারা সংসদ সদস্য হিসেবে দেশের আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় এবং নারী সমাজের উন্নয়নে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে তারা সবসময়ই দেশ ও জাতির সেবায় নিবেদিত ছিলেন। সংসদে তাদের প্রতিনিধিত্ব শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তারা উভয়ের রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেই তালিকায় শিরীন সুলতানা ও নিলোফার চৌধুরী মনির নাম অন্তর্ভুক্ত রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?