ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের প্রভাবে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে এ কম্পন টের পান অনেক মানুষ।
স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটের দিকে বাংলাদেশে এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পন টের পেয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন।
ঢাকার মিরপুরের বাসিন্দা নাহিদ রানা ফেসবুকে লিখেছেন, “কেউ কি এই মুহূর্তে ভূমিকম্প টের পাইছেন, না আমার ভুল ধারণা?”—এ ধরনের পোস্টে মুহূর্তেই ভরে যায় টাইমলাইন।
এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে মণিপুর রাজ্যে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে সংঘটিত এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামজং এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং এর গভীরতা ছিল প্রায় ১০০.৬ কিলোমিটার।
ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ সরাসরি বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারত অঞ্চলের সক্রিয় টেকটোনিক প্লেটের প্রভাবে এ ধরনের কম্পন অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দেশে একাধিক মৃদু ভূকম্পন অনুভূত হওয়া ভূ-প্রাকৃতিক সক্রিয়তার ইঙ্গিত দিতে পারে, তবে তা বড় কোনো ভূমিকম্পের সরাসরি পূর্বাভাস নয়। তবুও তারা সতর্কতা বৃদ্ধি ও ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত