ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য সপ্তাহে একদিন হোম অফিস
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে একদিনের হোম অফিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২০ এপ্রিল) এক অফিস আদেশে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়েছে, এতদ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসের সময়সূচি নিম্নরূপে নির্ধারণ করা হলো:
(ক) রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার-সকাল ৯.০০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত
(খ) মঙ্গলবার-ওয়ার্ক ফ্রম হোম (Work from home)
(গ) শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।
অফিস আদেশে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবাসমূহ পরিবর্তিত অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এ আদেশে আরও বলা হয়, ভাইস-চ্যান্সেলর দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, তথ্য ও সেবা দপ্তর, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, শৃঙ্খলা ও নিরপত্তা দপ্তর, মেডিকেল সার্ভিসেস দপ্তর, প্রকৌশল দপ্তর ও কলেজ পরিদর্শন দপ্তর সীমিত আকারে মঙ্গলবার খোলা থাকবে। পরিবহন দপ্তর প্রয়োজন অনুযায়ী পরিবহনের ব্যবস্থা করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত