ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাস ভাড়ার নতুন হার নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত কাল
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই—বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা হচ্ছে, বৃহস্পতিবারই ভাড়া সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে, বাস মালিকপক্ষের তরফ থেকে আগেই জানানো হয়েছে—সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধিসহ ডলারের মূল্যবৃদ্ধির কারণে রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়েছে উল্লেখ করে দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। দীর্ঘদিন দাম অপরিবর্তিত রাখার পর অবশেষে সরকার সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
সরকারি ঘোষণায় জানানো হয়, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল