ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের বিদেশি ঋণ কত, জানালেন অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮ হাজার ৬৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
সংসদ সদস্য রুমিন ফারহানা অর্থমন্ত্রীর কাছে বর্তমান ঋণের পরিমাণ এবং তা পরিশোধে নেওয়া পদক্ষেপগুলো জানতে চান। জবাবে মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের মোট স্থিতি ৭৮ হাজার ৬৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
ঋণ পরিশোধের পদ্ধতি ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি প্রক্ষেপণ তৈরি করা হয়। সেই অনুযায়ী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয় এবং সারাবছর নির্ধারিত পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঋণ পরিশোধ কার্যক্রম চালিয়ে আসছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কিস্তি পরিশোধ নিশ্চিত করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার