ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৪৭তম বিসিএস ভাইভার আগে নতুন নির্দেশনা দিল বিপিএসসি
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে অনলাইনে ‘বিপিএসসি ফরম-৩’ পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
সম্প্রতি কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ফরমটি বাংলায় পূরণ করতে হবে। ফরম পূরণের জন্য কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার ও ইউনিকোড সমর্থিত ব্রাউজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। লগইন করার পর প্রার্থীরা সরাসরি বাংলা টাইপ করতে পারবেন অথবা অন্য উৎস থেকে তথ্য কপি করে যুক্ত করতে পারবেন।
ফরম পূরণের সময় ‘ফ্রিডম ফাইটার স্ট্যাটাস’ সংক্রান্ত সঠিক তথ্য নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে চারটি অপশন দেওয়া হয়েছে— বীর মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনা (যুদ্ধাহত) সন্তান এবং নন-ফ্রিডম ফাইটার। নির্ধারিত অপশন নির্বাচন করলে সংশ্লিষ্ট ফরমটি প্রদর্শিত হবে, যা সম্পূর্ণ বাংলায় পূরণ করে জমা দিতে হবে।
ফরম জমা দেওয়ার পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং দুই কপি পূরণ করা ফরম-৩ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। কোনো তথ্য ভুল হলে নির্ধারিত সময়ের মধ্যে ‘এডিট’ অপশনের মাধ্যমে সংশোধনের সুযোগ থাকবে।
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ২ হাজার ৫৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিপিএসসির প্রধান কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সূচি অনুযায়ী ভাইভা অনুষ্ঠিত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল