ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশে এর প্রভাব অত্যন্ত সীমিত রাখা হয়েছে। তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে তেমন বড় প্রভাব পড়বে না এবং এই প্রভাব যাতে প্রান্তিক মানুষের ওপর না পড়ে, সে জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারে কতিপয় অসাধু সিন্ডিকেটের হাতে দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি হতে দেবে না সরকার।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতিবিষয়ক টাস্কফোর্সের একাদশ বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “সারা বিশ্বেই জ্বালানির দাম বেড়েছে। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রে তেলের দাম ২ ডলার ৮০ সেন্ট থেকে ৫ ডলার ছাড়িয়ে গেছে। বিপরীতে বাংলাদেশে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে মাত্র ১৫ টাকা। আমরা হিসাব করে দেখেছি, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাক ঢাকা আসতে এখন অতিরিক্ত মাত্র ৪৫০ টাকা খরচ হবে। ফলে পণ্যের দামে এর প্রভাব খুব একটা পড়ার কথা নয়।”
বর্তমানে দেশে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৭১ শতাংশ উল্লেখ করে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো জোরদার করা হয়েছে। টিসিবির মাধ্যমে বর্তমানে ৭০ লাখের বেশি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে এবং আগামী দুই ঈদে ট্রাক সেলের পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নিত্যপণ্য বিক্রি অব্যাহত থাকবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মসলা আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা, লবণের মূল্য স্বাভাবিক রাখা এবং পরিবহন ব্যয়ের দোহাই দিয়ে অস্বাভাবিক মুনাফা রুখতে কঠোর নজরদারি। এছাড়াও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে।
সয়াবিন তেলের বিষয়ে মন্ত্রী বলেন, বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা সয়াবিনের পর্যাপ্ত মজুত রয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় চাপ থাকলেও সরকার নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণ করছে।
বাণিজ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, “সরকার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেবে না। জনগণের স্বার্থ রক্ষায় সরকার সব সময় সজাগ রয়েছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে