ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি
নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে ৭ নভেম্বরকে এখন থেকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে গুরুত্বের সঙ্গে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিবসকে জাতীয় দিবসের সর্বোচ্চ ‘ক’ শ্রেণিভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র জারি করে এ তথ্য জানায়।
পরিপত্রে উল্লেখ করা হয়, প্রতি বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ‘ক’ শ্রেণির গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালন করা হবে। এর ফলে, গত ১১ মার্চ জারি করা জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত তালিকায় এ দিবসটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ১১ মার্চ প্রকাশিত পরিপত্রে দিবসটির উল্লেখ ছিল না। উল্লেখ্য, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে ৭ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
ঐতিহাসিকভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে এ দিবসটি পালিত হয়ে থাকে। ওই ঘটনায় কর্নেল (অব.) আবু তাহেরের নেতৃত্বে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় আসেন।
তবে এ দিনটি নিয়ে ভিন্নমতও রয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, একই ঘটনাকে কেন্দ্র করে খালেদ মোশাররফসহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার নিহত হওয়ার প্রতিবাদে দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর