ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থী সেজে ঢামেকে প্রবেশ, ধরা পড়ার পর বেরিয়ে এল চাঞ্চল্যকর পরিচয়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে মনিকা আক্তার মিতু (৩২) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আটকের সময় তার কাছ থেকে চিকিৎসকদের ব্যবহৃত অ্যাপ্রন, স্টেথোস্কোপ এবং একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুম থেকে তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ঢামেক সূত্রে জানা যায়, গত এক মাস ধরে ওই নারী নিয়মিত কলেজের ছাত্রী কমনরুমে যাতায়াত করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গত কয়েক দিন ধরে কয়েকজন শিক্ষার্থী তাকে নজরে রাখেন। মঙ্গলবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে তাকে আটক করা হয়।
আটক মনিকা আক্তার মিতু জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে এবং বর্তমানে তিনি লালবাগের পোস্তা এলাকায় স্বামী রফিকুল ইসলামের সাথে থাকেন। তিনি কেবল এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছা থেকে এক মাস ধরে তিনি মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। নীলক্ষেত থেকে ‘নুপুর ইসলাম জান্নাত’ নামে একটি ভুয়া আইডি কার্ড তৈরি করেছিলেন তিনি। নিজেকে একজন ‘টিকটকার’ হিসেবেও পরিচয় দিয়েছেন এই নারী।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)