ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিবিএস
মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার
ডুয়া নিউজ : চূড়ান্ত হিসাবে দেশের মাথাপিছু আয় ও জিডিপি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে ২ হাজার ৭৩৮ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধির হার সাময়িক হিসাবের চেয়ে ১ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ।
২০২২-২৩ অর্থবছরের শুরু থেকেই ডলার সংকটের কারণে আমদানি কমে যায়, যার ফলস্বরূপ শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয় এবং সরকারের উন্নয়ন বাজেট বাস্তবায়নে ধীরগতি সৃষ্টি হয়। এছাড়া, বিশ্বব্যাংক পূর্বাভাস দেয় যে ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি আরও কমবে। তবে বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী, পরিস্থিতি কিছুটা আলাদা দেখা গিয়েছিল।
ক্ষমতাচ্যুতির আগে আওয়ামী লীগ সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ৭.৫% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, যা পরে ৬.৫% এ নামিয়ে আনা হয়। সাময়িক হিসাবেও সরকার ৫.৮২% প্রবৃদ্ধির আশা প্রকাশ করেছিল, যা পূর্বানুমানের চেয়ে ১.৬০ শতাংশ পয়েন্ট বেশি ছিল। কিন্তু চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট জিডিপি দাঁড়ায় ৪.২২ শতাংশে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি।
পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের শেষে দেশের মোট জিডিপির আকার ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার। গত বছর অগাস্টে প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপির আকার ছিল ৪৫৯ বিলিয়ন ডলার।
সাময়িক হিসাব অনুযায়ী, মাথাপিছু আয়ও বাড়িয়ে দেখানো হয়েছিল, কিন্তু চূড়ান্ত হিসাবে তা কমে গেছে। জিডিপির পতনের কারণে দেশের মানুষের মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার হিসেবে প্রাক্কলন করা হয়েছিল। অর্থাৎ, সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে গেছে।
ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে বিবিএসের হিসাব অনুযায়ী মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল ১১১ টাকা ৬ পয়সা। দুই বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়তে থাকায় টাকার হিসাবে মাথাপিছু আয় তিন লাখ টাকার বেশি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক