ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
পে-স্কেলের গেজেট প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে যাবেন কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: সারা দেশের সরকারি কর্মচারীরা ঈদুল ফিতরের আগে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি পেশের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়ন করছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, যারা দেশজুড়ে সংসদ সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পৌঁছে দেবে।
প্রধানমন্ত্রীর বরাবর প্রস্তুত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যহীন ৯ম পে-স্কেল ১:৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের অনুরোধ জানানো হবে। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই গেজেট প্রকাশের তাগিদ দেওয়া হবে।
সংগঠনের নেতারা বলেন, ‘২০১৫ সালে ৮ম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য বৈষম্যের বেড়াজাল তৈরি করা হয়েছিল। তখন থেকে প্রথম পর্যায়ের পে-স্কেলের বৈষম্য নিরসনের জন্য আবেদন ও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়েও তৎকালীন সরকারের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বিএনপির সরকার ১৯৯১ ও ২০০৫ সালে কর্মচারীদের স্বার্থ বিবেচনা করে দুইটি পে-স্কেল অনুমোদন করেছিল।’
গত ১১ বছরে কর্মচারীরা পে-স্কেল থেকে বঞ্চিত থাকায় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রভাবে ৬ সদস্যের পরিবারে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সংগঠনটি উল্লেখ করেছে, ‘নির্বাচনী ইশতেহারে ৯ম পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস পেয়েছিলাম, তাই এবার কর্মচারীরা আশান্বিত।’
তারা আরও বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা বৈষম্যহীন ৯ম পে-স্কেলের জন্য আবেদন ও কর্মসূচি অব্যাহত রেখেছি। ২০২৫ সালে গঠিত ৯ম পে-কমিশনের রিপোর্ট সরকারের কাছে পৌঁছেছে। যদিও অন্তবর্তীকালীন সরকার পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে ঈদ পূর্বে গেজেট প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি, যাতে কর্মচারীদের মুখে হাসি ফোটে।’
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি