ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
ফ্যামিলি কার্ডের জন্য যেভাবে আবেদন করবেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
তবে এই কার্ড পেতে হলে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্র লাগবে—তা অনেকের কাছেই এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগাম প্রস্তুতি থাকলে আবেদন প্রক্রিয়া সহজ হবে।
আবেদন প্রক্রিয়া ও তথ্যভিত্তিক ডেটাবেস
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে, যেখানে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে। এর ফলে ভুয়া উপকারভোগী তালিকা, অনিয়ম এবং মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।
প্রথমে সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প চালু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগী চূড়ান্ত করে পর্যায়ক্রমে সারাদেশে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আবেদন করতে সম্ভাব্য প্রয়োজনীয় কাগজপত্র
পূর্ণাঙ্গ প্রক্রিয়া এখনও শুরু না হলেও সম্ভাব্য আবেদনকারীদের কিছু কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি৩. সচল একটি মোবাইল নম্বর
কোথায় ও কীভাবে আবেদন
পাইলট প্রকল্প শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসেই আবেদন করার সুযোগ দিতে একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লক্ষ্য ও সম্ভাব্য সুবিধা
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে অর্থ পৌঁছে দেওয়ার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রচলিত অনেক সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে স্বচ্ছতার মাধ্যমে অর্থ বিতরণ নিশ্চিত করার কাজ চলছে।
সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ কার্যকর হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি