ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
মাতৃভাষা রক্ষায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, মাতৃভাষাকে সংরক্ষণ করতে হয়, তাহলে “ইনকিলাব জিন্দাবাদ” চলবে না। তিনি বলেন, “ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই।”
টুকু শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।”
তিনি ব্রিটিশ শাসনামলে বাংলায় ভাষার প্রতি দমননীতি চালানোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “৫২ সালে যারা জীবন দিয়েছে, তাদের বীজ বপনই ভাষা রক্ষার ভিত্তি। তরুণরা ভাবতে হবে, না হলে আমাদের এক্সট্রিম রাইট চলে যাবে।”
টুকু আরও বলেন, “নিজের ভাষা জানার চেষ্টা না করার ফলে আমাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। আমাদের নিজেই আমাদের ভাষা ও দেশকে গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না।”
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্তু, বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি