ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
এ বছরের একুশ ‘মুক্ত’ পরিবেশে উদযাপিত হচ্ছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসানের পর এবার একুশ এসেছে ভিন্ন আবহে এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর ভাষায়, অতীতের দমন-পীড়নের সময় পেরিয়ে এ বছরের একুশ ‘মুক্ত’ পরিবেশে উদযাপিত হচ্ছে।
শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে একুশের চেতনার সম্পর্ক তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, "দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই এবার আমাদের অনুভূতি একটু ভিন্ন রকম।" তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করেছে এবং এর ফলে জনগণের প্রত্যাশা বহুগুণ বেড়েছে।
তিনি বলেন, "আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা যেটা প্রত্যাশা করছি, জনগণের যে প্রত্যাশা আগামী দিনগুলোর জন্যে, গণতান্ত্রিক সরকারের জন্যে, একটা বাংলাদেশে সত্যিকার অর্থেই একটা ইনসাফের ওপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য।"
একুশের তাৎপর্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "একুশের মূল চেতনা ছিল, সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজও রাষ্ট্র গঠন করা। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাবো।"
তিনি আরও বলেন, "আমাদের এই নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য কাজ করতে সক্ষম হবো। আমাদের মাতৃভাষাকে আমরা আরও সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবো। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রকে সংহত করতে সমর্থ হবো।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী