ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বমান পাকিস্থানের ম্যাচ শেষ: দেখুন ফলাফল
হাসান: নারী ক্রিকেটে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করল বাংলাদেশ। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ৫৪ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। মাত্র ৫৬ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়ে দাপটের সঙ্গে মাঠ ছাড়ে দল। নেতৃত্বে ছিলেন অধিনায়ক ফাহিমা খাতুন, যিনি ব্যাট ও বল দুই দিকেই উজ্জ্বল পারফরম্যান্স দেখান।
ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানো
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ইশমা তানজিম (১২), শামীমা সুলতানা (১৩) ও শারমিন সুলতানা (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। তবে মিডল অর্ডারে দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক ফাহিমা খাতুন। তার অপরাজিত ৪০ রানের লড়াকু ইনিংসেই নির্ধারিত ওভারে ১১০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
বোলিংয়ে ঝড়, পাকিস্তান অলআউট ৫৬
১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ওভারেই ইমান নাসেরকে ফিরিয়ে শুভ সূচনা এনে দেন ফারিহা ইসলাম। এরপর স্পিন আক্রমণে সানজিদা আক্তার মেঘলা পাকিস্তানের মিডল অর্ডার ভেঙে দেন, তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুনও বল হাতে নেন ২ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ৫৬ রানেই অলআউট হয়।
এবার লক্ষ্য শিরোপা, সামনে ভারত ‘এ’
সেমিফাইনালের বাধা পেরিয়ে এবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামী ২২ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে মেগা ফাইনালে ভারতের শক্তিশালী ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগ্রেসরা। বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ফাইনালেও দারুণ কিছু উপহার দিতে পারবে বলে আশাবাদী দেশের ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান