ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
দোয়া কবুলের বিশেষ মুহূর্ত ইফতার; জানুন প্রয়োজনীয় দোয়া ও আমলসমূহ
ধর্ম ডেস্ক: পবিত্র রমজান মাসে দীর্ঘ প্রতীক্ষার পর ইফতারের মুহূর্তটি একজন রোজাদারের জন্য মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। সারা দিন সিয়াম সাধনার পর যখন ইফতারের খাবার সামনে আসে, তখন মুমিনের হৃদয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে। ইসলামি বিধান অনুযায়ী, ইফতারের এই সময়টি কেবল খাবার গ্রহণের নয়, বরং এটি মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া কবুলের এক অনন্য মুহূর্ত।
ইফতারের মূল দোয়া
ইফতার শুরুর সময় পাঠ করার জন্য সুনির্দিষ্ট দোয়া রয়েছে। দোয়াটি হলো:
'اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ'
‘আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিহক্বিকা আফত্বারতু।’ এর অর্থ— হে আল্লাহ! আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। রাসুলুল্লাহ (সা.) সর্বদা সময়ের সাথে সাথে দেরি না করে ইফতার করার তাগিদ দিয়েছেন এবং জানিয়েছেন যে, যারা দ্রুত ইফতার করবে তাদের জন্য কল্যাণ রয়েছে।
ইফতারের পরবর্তী দোয়া
ইফতার করার সময় বা ঠিক পরেই আরেকটি সুন্দর দোয়া পড়ার নিয়ম রয়েছে। সেটি হলো:
'ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ'
‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’ অর্থাৎ— (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং আল্লাহ চাইলে সওয়াবও নিশ্চিত হলো।
ক্ষমা ও আশ্রয়ের দোয়া
ইফতারের আগে বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত সওয়াবের কাজ। এ সময় ‘সাইয়্যিদুল ইস্তেগফার’ পাঠ করা উত্তম, যেখানে বান্দা তার রবের কাছে নিজের সকল অপরাধের স্বীকৃতি দিয়ে ক্ষমা চায়। পাশাপাশি ‘লা হাওলা ওলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ’ এবং বিভিন্ন বালা-মুসিবত ও মন্দভাগ্য থেকে রক্ষা পাওয়ার দোয়াগুলোও পড়া যেতে পারে।
আগেভাগে প্রস্তুতি ও জিকির
মুফতিরা পরামর্শ দেন যে, ইফতারের অন্তত ১০-১৫ মিনিট আগে দস্তরখানে বসে জিকির-আসকার ও দোয়ায় মশগুল থাকা উচিত। কারণ, সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর বান্দা যখন করুণ সুরে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। তাই ইফতারের আগ মুহূর্তের এই সময়টিকে অবহেলায় না কাটিয়ে আল্লাহর ইবাদতে পার করার মাধ্যমেই প্রকৃত বরকত অর্জন সম্ভব।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা