ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
চলমান সব উন্নয়ন প্রকল্প অব্যাহত থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কোনো বিরতি আসবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে বাস্তবায়নাধীন সব প্রকল্পই চালু থাকবে এবং কোনো প্রকল্প বন্ধ করা হবে না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীনও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবেই চলবে। মানুষের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য, তাই প্রয়োজনে বিদ্যমান নিয়ম-কানুন পর্যালোচনা করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগোতে হবে। তিনি জানান, অনিয়ম দূর করে দ্রুত ফল আনার প্রস্তুতি নিয়েই তারা দায়িত্ব নিয়েছেন এবং কর্মকর্তাদের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে চান।
এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের কাছ থেকে পাওয়া অঙ্গীকার বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। জনগণের জীবনমান উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঈদের আগেই প্রাথমিক পর্যায়ে এই কার্ড বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ জরুরি। উন্নয়ন প্রকল্পগুলো যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে মানুষের উপকারে আসে—এমনভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সময় সীমিত হলেও কাজের পরিধি অনেক। তাই বিদ্যমান বাজেটের মধ্যেই দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করতে হবে। সীমিত সম্পদের সঠিক ব্যবহার, অপচয় রোধ এবং প্রকৃত সমস্যাগুলো শনাক্ত করে সমাধান দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি।
প্রতিমন্ত্রী যোগ করেন, অনেক কাজ একসঙ্গে শুরু করার বদলে অল্প কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে পারলে সেটিই হবে মন্ত্রণালয়ের প্রকৃত সাফল্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
- অস্তিত্ব সংকটে ৩৭ কোম্পানি: অডিটরদের ‘লাল সংকেত’
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- ইরানের ভেতরে আটকা মার্কিন ক্রু, উদ্ধার অভিযানে তুমুল লড়াই
- বিভাজন নয়, ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- রবি আজিয়াটার বিরুদ্ধে বিএসইসির আনুষ্ঠানিক তদন্ত শুরু
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল