ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রেডিমিক্স কংক্রিট খাতে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি
ডুয়া ডেস্ক : পাথর আমদানির ওপর অতিরিক্ত ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে রেডিমিক্স কংক্রিট খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে করে পাথর আমদানিতে টনপ্রতি ৩০০-৩৫০ টাকা পর্যন্ত ব্যায় বেড়েছে। যা রেডিমিক্স কংক্রিটের উৎপাদন ব্যয় সিএফটি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বৃদ্ধি করেছে।
এদিকে, আমদানি ব্যয় বাড়লেও কয়েকটি রেডিমিক্স কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে, যা গুণগত মানের অবনতি ঘটাতে পারে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে বলে খাতসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের (বিআরএমসিএ) পক্ষ থেকে মানসম্পন্ন অবকাঠামো নির্মাণে পাথর আমদানিতে আরোপিত সম্পূরক শিল্প প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বর্তমানে দেশের স্থাপনা নির্মাণ এখন রেডিমিক্স কংক্রিটনির্ভর। পরিবেশবান্ধব, সময় সাশ্রয়ী ও টেকসই বিবেচনায় নির্মাতাদের কাছে এটি যথেষ্ট গ্রহণযোগ্য।
১৯৯০ সালে বাণিজ্যিকভাবে শুরু হওয়া এ খাতে বাজার চাহিদা দ্রুত বেড়েছে, যার ফলে অল্প সময়েই বিনিয়োগ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই খাতে ২২টি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। কংক্রিটের শক্তি মূলত মিক্স ডিজাইন, সিমেন্ট, পাথর, বালি ও পানির গুণগত মানের ওপর নির্ভর করে। যদি উপাদানগুলোর মান ঠিক না থাকে, তাহলে কংক্রিটের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
এ বিষয়ে খাতসংশ্লিষ্টরা বলছেন, এমনিতেই দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মেগাপ্রকল্পসহ বেশির ভাগ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। একই সঙ্গে বাণিজ্যিক ও বেসরকারি আবাসনশিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এতে রেডিমিক্স কংক্রিট খাতে ধস নেমেছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মেগাপ্রকল্পসহ রাষ্ট্রীয়ভাবে সব ধরনের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে।
এই পরিস্থিতির মধ্যেই গত ৯ জানুয়ারি পাথরসহ শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। পাথর আমদানিতে ব্যয় বাড়ায় রেডিমিক্স কংক্রিট প্রস্তুতের ব্যয়ও বেড়েছে। তবে কিছু কোম্পানি দাম না বাড়িয়ে নিম্নমানের পণ্য ব্যবহার করছে। এতে অবকাঠামো খাতে ঝুঁকি তৈরি হচ্ছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের সচিব সুভ্রজিৎ দাস গুপ্ত বলেন, ‘পাথর আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় রেডিমিক্স কংক্রিট কম্পানিগুলোর খরচ বেড়ে গেছে। এরই মধ্যে ব্যবসা-বাণিজ্যে যার নেতিবাচক প্রভাব পড়েছে। সম্পূরক শুল্ক প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একাধিক আবেদন দেওয়া হয়েছে। আশা করছি, এনবিআর বিষয়টি দ্রুত সময়ের মধ্যে বিবেচনা করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ